ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

রাত ১২:০১ মিনিটে কার্যকর হতে পারে মাজেদের ফাঁসি

রাত ১২:০১ মিনিটে কার্যকর হতে পারে মাজেদের ফাঁসি
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২০ | ০৭:১৮ | আপডেট: ১১ এপ্রিল ২০২০ | ০৯:১৫

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি ও মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের সঙ্গে ফাঁসি কার্যকর হতে পারে আজ শনিবার মধ্যরাত ১২টা ০১ মিনিটে। 

কারা অধিদফতরের একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে ফাঁসি কার্যকরের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিকেলে ফাঁসির মঞ্চে ইট-বালির বস্তা ঝুলিয়ে মহড়া সম্পন্ন করেছেন জল্লাদরা। 

ওই সূত্রটি আরও জানায়, আজ রাতেই ফাঁসি কার্যকর হতে পারে। সব প্রস্তুতি রয়েছে, ফাঁসি কার্যকর সময়ের ব্যাপার মাত্র।

এর আগে শুক্রবার রাতে মাজেদের পরিবারের পাঁচজন সদস্য তার সঙ্গে ৩০ মিনিট সাক্ষাৎ করেন।

গত বুধবার কারা কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন মাজেদ। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বৃহস্পতিবার তার আবেদন নাকচ করে দেন। ওই দিনই তার মৃত্যু পরোয়ানার ফাইল রাষ্ট্রপতির কার্যালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। এই ফাইল কারা কর্তৃপক্ষের কাছেও পাঠানো হয়েছে। এরপর কারাবিধি ও সরকারের নির্দেশনা অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া শুরু হয়।


আরও পড়ুন

×