অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখার লকডাউন প্রত্যাহার
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২০ | ০৭:৫৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
অগ্রণী ব্যাংকের মতিঝিলে অবস্থিত প্রিন্সিপাল শাখার লকডাউন প্রত্যাহার করা হয়েছে। ওই শাখার একজন কর্মকর্তা প্রাথমিক পরীক্ষায় করোনা আক্রান্ত হওয়ার রিপোর্ট পাওয়ায় গত ৯ এপ্রিল থেকে শাখাটি লকডাউন ছিল। তবে চূড়ান্ত পিসিআর ল্যাব রিপোর্টে করোনা নেগেটিভ আসায় আজ থেকে যথা নিয়মে এই শাখার লেনদেন চলবে। ব্যাংকের এমডি সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস-উল ইসলাম সমকালকে বলেন, প্রধান শাখার একজন কর্মকর্তা গত ৮ এপ্রিল প্রাথমিক পরীক্ষায় করোনায় পজিটিভ বলার প্রেক্ষিতে স্থানীয় থানা ও সিভিল সার্জনের পরামর্শে বাংলাদেশ ব্যাংককে অবহিত করে গত ৯ এপ্রিল থেকে লকডাউন করা হয়। গ্রাহকদের সুবিধার জন্য পাশের আমিনকোর্ট শাখার মাধ্যমে এই শাখার কার্যক্রম চলছিল। তবে চূড়ান্ত পিসিআর ল্যাব রিপোর্ট নেগেটিভ আসায় রোববার থেকে লকডাউন প্রত্যাহার করে যথারীতি ব্যাংকিং চলবে।
