ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

বস্ত্রকল বন্ধ ২৫ এপ্রিল পর্যন্ত

বস্ত্রকল বন্ধ ২৫ এপ্রিল পর্যন্ত
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২০ | ০৮:১৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

তৈরি পোশাক কারখানার পর এবার সরকারি ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে সব বস্ত্রকল আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এ খাতের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোয়িশেন (বিটিএমএ)।

সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী খোকন শনিবার এ সিদ্ধান্তের কথা জানান। তিনি জানান, মহামারি করোনাভাইরাসের ব্যাপক বিস্তার রোধের বিষয়টি বিবেচনায় সব বস্ত্রকল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে শ্রমিক-কর্মচারীদের বেতন পরিশোধের প্রয়োজনে শুধু কিছু সময়ের জন্য মিল খোলা রাখা যাবে। এক্ষেত্রে বিটিএমএ এবং শিল্প পুলিশের আগাম অনুমতি নিতে হবে।

বিটিএমএর বেশির ভাগ কারখানায় এরই মধ্যে মার্চ মাসের বেতন পরিশোধ করা হয়েছে। এ সংগঠনের সদস্যভুক্ত বাকি কারখানাগুলোতে বিজিএমইএ ও বিকেএমইএর মতো আগামী ১৬ এপ্রিল বেতন পরিশোধের কথা রয়েছে।

আরও পড়ুন

×