`মিশন সেভ বাংলাদেশ` উদ্যোগ
আরও ১০৭ পরিবার পেল ১০ দিনের খাদ্য সামগ্রী
'মিশন সেভ বাংলাদেশ' থেকে পাওয়া খাদ্য সামগ্রী হাতে দুই নারী- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২০ | ০৮:১৮ | আপডেট: ১১ এপ্রিল ২০২০ | ০৮:৪২
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্থবির জনজীবন। ঘর থেকে বাইরে বের হওয়ার উপায় নেই। এতে খাবার সংকটে পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষ। এমন পরিস্থিতিতে নিত্যপণ্য সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছে 'মিশন সেভ বাংলাদেশ'।
শনিবার এ উদ্যোগের অংশ হিসেবে আরও ১০৭ পরিবারকে দেওয়া হয় খাবার সামগ্রী। রাজধানীর বিভিন্ন এলাকায় ৯২ ক্ষুদ্র ব্যবসায়ী ও ১৫ গার্মেন্টস শ্রমিক পান ১০ দিনের নিত্যপণ্য। তাদের দেওয়া হয়- ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি তেল, এক কেজি লবণ, এক কেজি চিড়া, এক প্যাকেট নুডলস, বিস্কুট ও একটি সাবান।
এদিন ঢাকার খিলগাঁও, বাসাবো, কমলাপুর, মানিকগঞ্জ, আরামবাগ, ফকিরাপুল, মতিঝিল, শান্তিনগর ও পল্টন এবং চট্টগ্রামে ১০টি এলাকায় জীবাণুনাশক ছিটানো হয়।
দৈনিক সমকাল, সেবা এক্সওয়াইজেড ও দ্য ডেইলি স্টারের উদ্যোগ 'মিশন সেভ বাংলাদেশ'। এই উদ্যোগে খাদ্যপণ্য সহায়তার পাশাপাশি ঢাকা ও চট্টগ্রামে করোনা সংক্রমণ প্রতিরোধে চলছে নানা কার্যক্রম। 'মিশন সেভ বাংলাদেশ' থেকে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৪ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া হয়।
এ উদ্যোগে এখন পর্যন্ত অর্থ ও অন্যান্য সহযোগিতা নিয়ে যুক্ত হয়েছে আইপিডিসি ফাইন্যান্স, পিএফডিএ, স্বপ্ন, এসএসএল কমার্স, মিরপুর ডিওএইচএস সোসাইটি, ডানো, গুলশান সোসাইটি, পাঠাও, ডাবর বাংলাদেশ, তরুণ ডিজিটাল, ইউনিমার্ট, জেসিআই ঢাকা নর্থ, কর্ম, এডিএ, নিজের বলার মতো একটা গল্প, রবি টেন মিনিট স্কুল, সেফ হ্যান্ডস, ডেভোটেক, ডাক্তার ভাই, উইন্ডমিল, অমিকন গ্রুপ, জাস্টস্টোরিজ, মেমোরিলেন, এডুহাইভ, লেকচার পাবলিকেশনস লিমিটেড, ই-কুরিয়ার, মহাখালী ডিওএইচএস সোসাইটি, রোয়ার বাংলা, বনানী সোসাইটি, চ্যারিটি রাইট, ভ্রুম, স্পাইক স্টোরি, পেপারফ্লাই, বঙ্গ, মাস্টহেড পিআর, সিএনআই, অ্যাঞ্জেল শেফ, স্মার্টিফায়ার, জেসিআই ঢাকা সাউথ, শাশা ডেনিমস, অলিম্পিক, চল ঘুরি, আডন কমিউনিকেশন, পপ অব কালার, আর্থমুভিং সলিউশন, মাইন্ডম্যাপার, ট্রাক কোথায়, মেন্টরস, অসীম এন্টারপ্রাইজ, হাই ভোল্টেজ লিমিটেড, সি থ্রি সিক্সটি, গ্রো অ্যান্ড এক্সেল, হরলিক্স, সামিট কমিউনিকেশন লিমিটেড, সেইলর, টেকনো ড্রাগস লিমিটেড, নন্দ-দুলাল মেমোরিয়াল ট্রাস্ট ফাউন্ডেশন, জেসিআই চিটাগং কসমোপলিটান, ওয়ান পার্সেন্ট ফাউন্ডেশন, অ্যারোলিংক, ওয়ান্ডার ওমেন, রেনাটা লিমিটেড, এস ম্যানেজার, এস বিজনেস, মমতাজ হারবাল, এপিলগ, মাসতুল ফাউন্ডেশন, বেটার স্টোরিজ লিমিটেড, আদর্শ বাজার, লাইটক্যাসেল পার্টনারস, অ্যাকুয়া পেইন্টস, তুলান'স বায়ো একাডেমি, আর্নেস্ট অ্যান্ড ইয়ং, আসিফ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ, সাহাজ্য ফাউন্ডেশন, বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টার, সালমা আদিল ফাউন্ডেশন, এনআরবি কানেক্ট টিভি, ফ্যান্টাসিয়াম, ক্লাব নটরডেমিয়ানস বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ ক্রিকেট সাপোর্টারস অ্যাসোসিয়েশন, চার্টারড ইন্সটিটিউশন অফ লজিস্টিকস অ্যান্ড সাপোর্ট, শপ-আপ, আইইউটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ওয়েডেভস এবং বাংলাদেশ এমবিএ অ্যাসোসিয়েশন।এই উদ্যোগে যুক্ত আছেন ক্রিকেটার সাকিব আল হাসানও।
এখন পর্যন্ত মিশনের তহবিল সংগ্রহ হয়েছে ৭৪ লাখ ৯৫ হাজার ৯৪টাকা।
ব্যক্তি বা প্রতিষ্ঠান সামর্থ্য অনুযায়ী এই উদ্যোগে আর্থিক সহায়তা দিয়ে যুক্ত হতে পারেন। বিস্তারিত জানতে অথবা অনুদান দিতে ভিজিট করুন- https://samakal.com/MissionSaveBangladeh এ ঠিকানায়।
