খুনি মাজেদের ফাঁসি কার্যকর জাতির জন্য বড় স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২০ | ০৭:৫১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের ফাঁসি কার্যকর প্রত্যাশিত ছিল। এটি জাতির জন্য অনেক বড় স্বস্তি।
রোববার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এক প্রতিক্রিয়ায় সমকালকে এ কথা বলেন।
মাহবুবে আলম বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত, মাজেদের ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে এটি আবারও প্রমাণিত হলো।
উল্লেখ্যা, শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে মাজেদের ফাঁসি কার্যকর করা হয়।
এর আগে ৮ এপ্রিল দুপুরে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম হেলাল উদ্দিন চৌধুরী মাজেদের মৃত্যু পরোয়ানা জারি করেন। ওইদিন বিকেলেই সেই মৃত্যু পরোয়ানার ফাইল কারাগারে পৌঁছায়।
পরে সন্ধ্যায় মাজেদ কারা কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন। রাতেই সেই ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।এর পররদিন ৯ এপ্রিল সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির কার্যালযে মাজেদের প্রাণভিক্ষার আবেদন পাঠানো হয়।
এরপর রাষ্ট্রপতি তার প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দিলে সে ফাইল আবার স্বরাষ্ট্র মন্ত্রণালযের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
প্রসঙ্গত, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি আবদুল মাজেকে ৬ এপ্রিল মধ্যরাতে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়।
