`মিশন সেভ বাংলাদেশ` উদ্যোগ
জীবাণুমক্ত করা হলো ঢাকা চট্টগ্রামের ২০ এলাকা
মিশন সেভ বাংলাদেশ'র উদ্যোগে জীবাণুমুক্ত করা হচ্ছে চট্টগ্রামের একটি এলাকা- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২০ | ০৮:২৮ | আপডেট: ১২ এপ্রিল ২০২০ | ০৮:৩৭
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ঘরিবন্দি হয়ে পড়েছে মানুষ। এতে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে নিম্ন আয়ের পরিবারগুলোকে। আয়ের পথ বন্ধ হওয়ায় মানবেতর জীবনযাপন করছেন কেউ কেউ। তাদের এমন দুঃসময়ে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে ‘মিশন সেভ বাংলাদেশ’।
রোববার রাজধানীতে আরও ২৫ পরিবারের কাছে ১০ দিনের নিত্যপণ্য পৌঁছে দিয়েছে ‘মিশন সেভ বাংলাদেশ’।একই সঙ্গে করোনা রোধে সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে ঢাকার ১০ এলাকা এবং চট্টগ্রামের ১০ এলাকায় জীবাণুনাশক ছিটানো হয়।
দৈনিক সমকাল, সেবা এক্সওয়াইজেড ও দ্য ডেইলি স্টারের উদ্যোগ 'মিশন সেভ বাংলাদেশ'। এই উদ্যোগে প্রতিদিনই রাজধানীতে খাদ্যপণ্য সহায়তা দেওয়া হচ্ছে। ঢাকার পাশাপাশি সহায়তা দেওয়া হচ্ছে চট্টগ্রামেও। মিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত প্রায় চার হাজার পরিবার নিত্যপণ্য সহায়তা পেয়েছে। সহায়তা হিসেবে তাদের দেওয়া হয় ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি তেল, এক কেজি লবণ, এক কেজি চিড়া, এক প্যাকেট নুডলস, বিস্কুট ও একটি সাবান।
খাদ্যপণ্য সহায়তার পাশাপশি ‘মিশন সেভ বাংলাদেশ’র পক্ষ থেকে প্রতিদিনই বিভিন্ন এলাকা জীবাণুনাশক ছিটিয়ে জীবাণুক্ত করা হচ্ছে, দোকান-ফার্মেসির সামনে আঁকা হচ্ছে সামাজিক দূরত্ব সার্কেল। একই সঙ্গে মাস্ক বিতরণ, হ্যান্ড ওয়াশিং বেসিন স্থাপন অব্যাহত রয়েছে।
এ উদ্যোগে এখন পর্যন্ত অর্থ ও অন্যান্য সহযোগিতা নিয়ে যুক্ত আইপিডিসি ফাইন্যান্স, পিএফডিএ, স্বপ্ন, এসএসএল কমার্স, মিরপুর ডিওএইচএস সোসাইটি, ডানো, গুলশান সোসাইটি, পাঠাও, ডাবর বাংলাদেশ, তরুণ ডিজিটাল, ইউনিমার্ট, জেসিআই ঢাকা নর্থ, কর্ম, এডিএ, নিজের বলার মতো একটা গল্প, রবি টেন মিনিট স্কুল, সেফ হ্যান্ডস, ডেভোটেক, ডাক্তার ভাই, উইন্ডমিল, অমিকন গ্রুপ, জাস্টস্টোরিজ, মেমোরিলেন, এডুহাইভ, লেকচার পাবলিকেশনস লিমিটেড, ই-কুরিয়ার, মহাখালী ডিওএইচএস সোসাইটি, রোয়ার বাংলা, বনানী সোসাইটি, চ্যারিটি রাইট, ভ্রুম, স্পাইক স্টোরি, পেপারফ্লাই, বঙ্গ, মাস্টহেড পিআর, সিএনআই, অ্যাঞ্জেল শেফ, স্মার্টিফায়ার, জেসিআই ঢাকা সাউথ, শাশা ডেনিমস, অলিম্পিক, চল ঘুরি, আডন কমিউনিকেশন, পপ অব কালার, আর্থমুভিং সলিউশন, মাইন্ডম্যাপার, ট্রাক কোথায়, মেন্টরস, অসীম এন্টারপ্রাইজ, হাই ভোল্টেজ লিমিটেড, সি থ্রি সিক্সটি, গ্রো অ্যান্ড এক্সেল, হরলিক্স, সামিট কমিউনিকেশন লিমিটেড, সেইলর, টেকনো ড্রাগস লিমিটেড, নন্দ-দুলাল মেমোরিয়াল ট্রাস্ট ফাউন্ডেশন, জেসিআই চিটাগং কসমোপলিটান, ওয়ান পার্সেন্ট ফাউন্ডেশন, অ্যারোলিংক, ওয়ান্ডার ওমেন, রেনাটা লিমিটেড, এস ম্যানেজার, এস বিজনেস, মমতাজ হারবাল, এপিলগ, মাসতুল ফাউন্ডেশন, বেটার স্টোরিজ লিমিটেড, আদর্শ বাজার, লাইটক্যাসেল পার্টনারস, অ্যাকুয়া পেইন্টস, তুলান'স বায়ো একাডেমি, আর্নেস্ট অ্যান্ড ইয়ং, আসিফ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ, সাহায্য ফাউন্ডেশন, বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টার, সালমা আদিল ফাউন্ডেশন, এনআরবি কানেক্ট টিভি, ফ্যান্টাসিয়াম, ক্লাব নটরডেমিয়ানস বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ ক্রিকেট সাপোর্টারস অ্যাসোসিয়েশন, চার্টারড ইন্সটিটিউশন অফ লজিস্টিকস অ্যান্ড সাপোর্ট, শপ-আপ, আইইউটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ওয়েডেভস এবং বাংলাদেশ এমবিএ অ্যাসোসিয়েশন। মিশনের সঙ্গে যুক্ত আছেন ক্রিকেটার সাকিব আল হাসানও।
এখন পর্যন্ত মিশনের তহবিল সংগ্রহ হয়েছে ৭৪ লাখ ৯৭ হাজার ১৪০ টাকা।
ব্যক্তি বা প্রতিষ্ঠান সামর্থ্য অনুযায়ী এই উদ্যোগে আর্থিক সহায়তা দিয়ে যুক্ত হতে পারেন। বিস্তারিত জানতে অথবা অনুদান দিতে ভিজিট করুন- https://samakal.com/MissionSaveBangladeh এ ঠিকানায়।
