ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

গ্রামাঞ্চলের হাট-বাজার খোলাস্থানে স্থানান্তরের নির্দেশ

গ্রামাঞ্চলের হাট-বাজার খোলাস্থানে স্থানান্তরের নির্দেশ
×

নারারণগঞ্জের রূপসী নিউ মডেল স্কুলমাঠে সম্প্রতি খোলা স্থানে হাট বসে। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২০ | ১০:৪৩ | আপডেট: ১২ এপ্রিল ২০২০ | ১১:২৩

নভেল করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি রোধে চলমান লকডাউনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য গ্রামাঞ্চলের হাটবাজার খোলা স্থানে স্থানান্তরের নির্দেশ দিয়েছে সরকার। নির্দেশনা বাস্তবায়নের জন্য এ সংক্রান্ত চিঠি সকল জেলা প্রশাসক, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে পাঠানো হয়েছে।

রোববার স্থানীয় সরকার, পলতী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব ড. জুলিয়া মঈন স্বাক্ষরিত এ আদেশে বলা হয়, গ্রামাঞ্চলের অধিকাংশ হাট-বাজার সংকীর্ণ স্থানে অবস্থিত। ফলে হাট-বাজারে অবস্থানরত ক্রেতা-বিক্রেতাদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি থেকে যায়। এ পরিস্থিতিতে করেনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় গ্রামীণ হাট-বাজারগুলোতে ক্রেতা-বিক্রেতাদের সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রয়-বিক্রয় করা প্রয়োজন। করোনাভাইরাসের সংক্রমণ রোধে গ্রামীণ কাঁচাবাজারগুলো তুলনামূলকভাবে খোলা স্থানে স্থানান্তর করা হলে সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব হবে।

এমতাবস্থায় করেনাভাইরাস সংক্রমণের ঝুঁকি কমাতে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে গ্রামীণ হাট-বাজার, কাঁচা বাজারগুলো পার্শ্ববর্তী স্কুলের মাঠ, খোলা মাঠ এবং খোলা জায়গায় স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আদেশে সংশিতষ্টদের অনুরোধ করা হয়।

আরও পড়ুন

×