ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

অসচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতা করবে জবি শিক্ষক সমিতি

অসচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতা করবে জবি শিক্ষক সমিতি
×

ফাইল ছবি

জবি প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২০ | ১০:৩৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত অসচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতা করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সোমবার রাতে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ ও সাধারণ অধ্যাপক ড. শামীমা বেগম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একদিনের বেতনের অর্থ প্রদান করবেন শিক্ষকরা।

শিক্ষক সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষক নেতৃদ্বয় বলেন, করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণ সারা বিশ্বে মহামারি রূপ ধারণ করেছে এবং আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও তা দ্রুত ছড়িয়ে পড়ছে। ইতোমধ্যে আমাদের একজন ছাত্রী এর সংক্রমণের শিকার হয়েছে। সতর্কতার অংশ হিসেবে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস-আদালত আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এ বন্ধের মেয়াদ আরও বৃদ্ধি পেতে পারে। এর ফলে হতদরিদ্র ও খেটে খাওয়া প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে অভাব-অনটন দেখা দিচ্ছে। অনেক অস্বচ্ছল পরিবারের সন্তান আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, যারা প্রধানত টিউশনি করে তাদের খরচ নির্বাহ করে। বর্তমান পরিস্থিতিতে তাদের টিউশনি বন্ধ রয়েছে এবং অনেকের মা-বাবার কোন কাজ না থাকায় তাদের জীবন নির্বাহ করা প্রায় দুঃসাধ্য হয়ে পড়েছে। এ ছাড়াও বর্তমান পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের আরও কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পড়লে তা মোকাবেলার জন্য জরুরি ভিত্তিতে অর্থের প্রয়োজন দেখা দিতে পারে।

এমতাবস্থায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কার্যনির্বাহী পরিষদ আপনাদের মূল্যবান মতামত ধারণ করে বিশ্ববিদ্যালয়ের সকল সম্মানিত শিক্ষকের এক দিনের মূল বেতনের সমপরিমান অর্থ কর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ অর্থ এপ্রিল মাসের বেতন থেকে কর্তন করা হবে এবং তা এই বিপদকালীন সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার বিশেষ করে অসচ্ছল ছাত্র-ছাত্রীদের কল্যাণে ব্যয় করা হবে। 

আরও পড়ুন

×