আব্দুল মান্নান চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী শনিবার
মরহুম আব্দুল মান্নান চৌধুরী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০ | ০৬:৪০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
বাংলাদেশ সরকারের উপসচিব (অবসরপ্রাপ্ত) ও বাংলাদেশ স্কাউটের সাবেক নির্বাহী সচিব আব্দুল মান্নান চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ১৮ এপ্রিল (শনিবার)। এ উপলক্ষে আত্মীয়স্বজন, পরিচিত মানুষ ও গুণগ্রাহীদের কাছে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছে তার পরিবার।
ঢাকাস্থ বৃহত্তর ফরিদপুর সমিতির সেক্রেটারি হিসাবে আব্দুল মান্নান চৌধুরী বৃহত্তর ফরিদপুরের বিভিন্ন উন্নয়ন এবং সমাজ সেবামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তিনি বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ পরিষদে নির্বাহী সচিব হিসেবে অনেক বছর দায়িত্ব পালন করেন।
