ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

দুটি ফ্লাইটে গেলেন ৩০৭ বিদেশি নাগরিক

দুটি ফ্লাইটে গেলেন ৩০৭ বিদেশি নাগরিক
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০ | ১১:৫০

দুটি ফ্লাইটে ৩০৭ জন বিদেশি নাগরিক বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছেন। তাদের মধ্যে ১৩০ চীনা এবং ১৭৭ ব্রিটিশ নাগরিক রয়েছেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) মুখপাত্র সহকারী পরিচালক সোয়েল মোহাম্মাদ কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সংশ্নিষ্ট সূত্রে জানা গেছে, দুপুর ১টায় ১৩০ জন চীনা নাগরিক নিয়ে চীনের সাউদান এয়ারলাইন্সের একটি ফ্লাইট গুয়াংজুর উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। এদিকে বিকেল সোয়া ৪টায় ১৭৭ জন ব্রিটিশ নাগরিক নিয়ে বিমানবন্দর ছেড়ে গেছে ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইট।

বেবিচকের সহকারী পরিচালক সোয়েল মোহাম্মাদ কামরুজ্জামান বলেন, দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চীন ব্যতীত ১৬টি আন্তর্জাতিক রুটে বন্ধ আছে যাত্রীবাহী ফ্লাইট। ফলে বিভিন্ন সময় বিভিন্ন দেশের নাগরিকরা বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়ছেন।

আরও পড়ুন

×