ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

করোনা আক্রান্ত প্রথম আলোর সাংবাদিক সুস্থ

করোনা আক্রান্ত প্রথম আলোর সাংবাদিক সুস্থ
×

সাংবাদিক শওকত হোসেন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২০ | ০৭:১৬ | আপডেট: ০২ মে ২০২০ | ০৭:৪৭

করোনাভাইরাসে আক্রান্ত প্রথম আলোর বিশেষ বার্তা সম্পাদক শওকত হোসেন (মাসুম) সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। 

শনিবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দেন। এরপর তিনি বাসায় ফেরেন। প্রথম আলো অনলাইনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে বলা হয়, সাংবাদিক শওকত হোসেনসহ করোনাভাইরাস থেকে সুস্থ হওয়া আরও সাতজনকে একই সঙ্গে মুগদা হাসপাতাল থেকে শনিবার ছাড়পত্র দেওয়া হয়েছে। পরীক্ষায় করোনাভাইরাসে পজিটিভ হলে গত ২০ এপ্রিল প্রথম আলোর জ্যেষ্ঠ সংবাদকর্মী শওকত হোসেন হাসপাতালে ভর্তি হন। শনিবার বেলা সাড়ে ১২টায় মুগদা জেনারেল হাসপাতালের চিকিৎসক রুবিনা ইয়াসমীনের নেতৃত্বে হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা হাততালির মাধ্যমে আটজনকে বিদায় জানান। এর মধ্যে প্রথম আলোর সাংবাদিকও ছিলেন। সেখানে উপস্থিত ছিলেন মুগদা হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ও অধ্যক্ষ গোলাম নবী তুহিন। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে করোনায় আক্রান্ত হওয়া থেকে বাঁচতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান। আক্রান্ত হলে ভয় না পেয়ে নিয়মিত চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলার কথা বলেন। শওকত হোসেন এ সময় সেখানে উপস্থিত সাংবাদিকদের বলেন, হাসপাতালে ভর্তির পর প্রথমে কিছুটা সমস্যা হলেও পরে সবার অনেক সহযোগিতা তিনি পেয়েছেন। স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী নিয়মিত তার খোঁজ নিয়েছেন। তিনি সবাইকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন

×