ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় শুরু

সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় শুরু
×

দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যামে যুক্ত হয়ে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার -সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০২০ | ১৩:১৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

২৬ টাকা কেজি দরে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা শুরু হয়েছে। একই সঙ্গে মিলারদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে সিদ্ধ চাল ও ৩৫ টাকা কেজি দরে আতপ চাল সংগ্রহ করা হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যামে যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।  নওগাঁ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলার খাদ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং মিল মালিকগণ এ সময় উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, সরকারি গুদামে জায়গা খালি থাকা সাপেক্ষে লক্ষ্যমাত্রার চেয়ে প্রয়োজনে আরো বেশি ধান ও চাল কেনা হবে। এ ক্ষেত্রে কৃষক ও মিলারদের সর্বাত্তক সহযোগিতার আহবান জানান। একই সঙ্গে কর্মকর্তা কর্মচারিদের সঠিকভাবে নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে ধান চাল সংগ্রহের মাধ্যমে মজুদ ত্বরান্বিত করারও নির্দেশনা দেন।

চলতি বোরো মৌসুমে সারা দেশে সরাসরি কৃষকের কাছ থেকে ৮ লাখ মেট্রিক টন ধান, মিলারদের কাছ থেকে ১০ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল ও দেড় লাখ মেট্রিক টন আতপ চাল এবং ৭৫ হাজার মেট্রিক টন গম সংগ্রহ করবে খাদ্য অধিদপ্তর।

অভিযান চলাকালে কৃষকরা সরাসরি গুদামে গিয়ে ধান ও গম বিক্রি করতে পারবেন। চাল সংগ্রহের জন্য মিলারগণ খাদ্য বিভাগের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। গুদামে ধান দেবার সময় কৃষককে যাতে কোনো প্রকার হয়রানির শিকার হতে না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য কর্মকর্তা-কর্মচারীদের প্রতি নির্দেশনা দেন খাদ্যমন্ত্রী। 

আরও পড়ুন

×