খুলনায় নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
খুলনা ব্যুরো
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ০১:০৯
খুলনা নগরীর প্রান্তিকা আবাসিক এলাকা থেকে এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) রাতে আবাসিক এলাকার ৩ নম্বর সড়কের একটি সাততলা ভবনের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, রাত ১০টার দিকে ওই ভবনের সামনে একটি বড় প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। বস্তার এক পাশ দিয়ে রক্ত বের হতে দেখে তাদের সন্দেহ হয়। পরে তারা পুলিশকে সংবাদ দেয়। খবর পেয়ে খুলনা থানা পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, এখনও মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রয়োজনীয় আলামত সংগ্রহের কাজ চলছে। এই কাজ শেষে সুরতহাল ও মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
- বিষয় :
- খুলনা