ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

ঈদের আগে সাংবাদিকদের প্রণোদনা দিন: ডা. জাফরুল্লাহ

ঈদের আগে সাংবাদিকদের প্রণোদনা দিন: ডা. জাফরুল্লাহ
×

রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২০ | ১২:০৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ঈদের আগে সাংবাদিকদের প্রণোদনা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে এশিয়ান জার্নালিস্ট সোসাইটি আয়োজিত 'সাংবাদিকদের গ্রেফতার, নিপীড়ন, গণচাকরিচ্যুতির প্রতিবাদ ও বেতন-ভাতা পরিশোধের দাবি'তে এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান তিনি।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, 'একেকজন সাংবাদিককে অন্তত ২০ হাজার টাকা দিলে তারা শক্তি পাবে। সত্য বলার জন্য বেঁচে থাকবে। এটা করলে তারা প্রধানমন্ত্রীকে গভীরভাবে ভালবাসবে।'

আয়োজক সংগঠনের মহাসচিব জাকির হোসেনের সভাপতিত্বে ও ডিইউজে একাংশের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন- বিএফইউজে একাংশের সাবেক সভাপতি শওকত মাহমুদ, মহাসচিব এম আবদুল্লাহ, সৈয়দ আবদাল আহমেদ, ইলিয়াস খান, জাহাঙ্গীর আলম প্রধান, নুরুল আমিন রোকন, আসাদুজ্জামান আসাদ, আবু ইউসুফ, ডি এম আমিরুল ইসলাম অমর, সাখাওয়াত হোসেন ইবনে মঈন চৌধুরী, তালুকদার রুমী প্রমুখ।

ডা. জাফরুল্লাহ চৌধুরী সরকারের উদ্দেশে বলেন, 'বাংলাদেশের এক কোটি পরিবার কোটি নিরন্ন। আর এক কোটি পরিবার অর্ধাহারে থাকে। তাদের প্রতিমাসে রেশন দেওয়ার ব্যবস্থা করুন।'

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়ে শওকত মাহমুদ বলেন, 'সরকার করোনা মোকাবেলায় সম্পূর্ণ ব্যর্থ। স্বাস্থ্যবিধির কী হবে তা নিয়ে সরকারের মাথাব্যাথা নেই। এজন্য আস্তে আস্তে লকডাউন তুলে নিচ্ছে তারা।' 


আরও পড়ুন

×