বিমান যাত্রীরা অব্যবহৃত টিকিটে ১৪ মার্চ পর্যন্ত ভ্রমণ করতে পারবেন
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২০ | ০১:৩১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনাভাইরাসের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অব্যবহৃত টিকিটে যাত্রীরা আগামী ২০২১ সালের ১৪ মার্চ পর্যন্ত ভ্রমণ করতে পারবেন। এজন্য কোনো প্রকার চার্জ দিতে হবে না অথবা এ সময়ের মধ্যে টিকেটের মূল্য ফেরত নিতে পারবেন।
বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বুধবার জানান, কোনো প্রকার চার্জ ছাড়াই যাত্রীরা এ সুযোগটি নিতে পারবেন। খবর ইউএনবির
তিনি আরও বলেন, যদি ইতিমধ্যে কেনা টিকিট দিয়ে যাত্রীরা ভ্রমণ করে না থাকেন তবে তারা চাইলে কেনা টিকিটের টাকা ফেরতও নিতে পারবেন।