ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

৫ হাজার অসচ্ছল শিল্পীকে সহায়তা দেবে সংস্কৃতি মন্ত্রণালয়

৫ হাজার অসচ্ছল শিল্পীকে সহায়তা দেবে সংস্কৃতি মন্ত্রণালয়
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২০ | ০৮:০৮ | আপডেট: ১৩ মে ২০২০ | ০৮:৩২

করোনাভাইরাসের কারণে দেশব্যাপী চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া ৫ হাজার অসচ্ছল শিল্পী ও সংস্কৃতিসেবীকে এককালীন আর্থিক সহযোগিতা প্রদানের উদ্যোগ নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

জেলা প্রশাসন এবং জেলা কালচারাল অফিসারের সহযোগিতায় মাঠ পর্যায় ও ঢাকা মহানগর এলাকায় শিল্পকলা একাডেমির সহযোগিতায় তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা অনুযায়ী পর্যায়ক্রমে এসব অসচ্ছল শিল্পী ও সংস্কৃতিসেবীকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। বুধবার সংস্কৃতি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

আরও পড়ুন

×