ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

কর্তব্যরত অবস্থায় মারা যাওয়া পুলিশ পরিবারে আইজিপির ঈদ উপহার

কর্তব্যরত অবস্থায় মারা যাওয়া পুলিশ পরিবারে আইজিপির ঈদ উপহার
×

কর্তব্যরত অবস্থায় মারা যাওয়া পুলিশদের পরিবারে আইজিপির ঈদ উপহার

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২০ | ০৮:৫৯ | আপডেট: ১৩ মে ২০২০ | ০৯:০১

কর্তব্যরত অবস্থায় মারা যাওয়া পুলিশ সদস্যদের পরিবারের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। 

বুধবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো উপহারের মধ্যে রয়েছে খাদ্যদ্রব্য ও ঈদের পোশাক। 

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত সাতজন এবং গত বছর কর্তব্যরত অবস্থায় মারা যাওয়া ১৯১ পুলিশ সদস্যের পরিবারকে পাঠানো হয়েছে এসব উপহার সামগ্রী। 

কর্তব্যরত অবস্থায় মারা যাওয়া পুলিশ সদস্যদের স্মরণে প্রতি বছরের ১ মার্চ ঢাকা ও ঢাকার বাইরের প্রতিটি ইউনিটে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালন করা হয়। এছাড়া তাদের পরিবারের সদস্যদের যে কোনো প্রয়োজনে পুলিশ সদরের কল্যাণ শাখা থেকে নিয়মিত খোঁজ নেওয়া হয়।


আরও পড়ুন

×