ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

ফের বাড়ল আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞা

ফের বাড়ল আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞা
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২০ | ০৭:২৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে আগামী ১৫ জুন পর্যন্ত ফের বৃদ্ধি করা হয়েছে ১৭টি আন্তর্জাতিক রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞার সময়সীমা। 

বৃহস্পতিবার বিকেলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বেবিচকের চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল এম মফিদুর রহমান সমকালকে বলেন, সরকারের নির্দেশে ফের বৃদ্ধি করা হলো আন্তর্জাতিক রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞার সময়সীমা। আগামী ১৫ জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে ঢাকা থেকে চীনের গুয়াংজু রুটে ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে। 

তিনি বলেন, এছাড়া বিশেষ ফ্লাইট, ত্রাণ-সাহায্য, পণ্যবাহী কার্গো ফ্লাইট, জরুরি অবতরণের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই। এসব ফ্লাইট পরিচালনার কার্যক্রম চালু থাকবে।

বেবিচকের জনসংযোগ কর্মকর্তা সহকারী পরিচালক মোহাম্মাদ সোহেল কামরুজ্জামান সমকালকে বলেন, ১৭টি আন্তর্জাতিক রুটে যাত্রী পরিবহনের (সিডিউল পেসেঞ্জার ফ্লাইট) ক্ষেত্রে বিমান চলাচল নিষেধাজ্ঞা ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এ নিষেধাজ্ঞা আগের মতো বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ,  নেপাল, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিংগাপুর, থাইল্যান্ড,  তুরস্ক, ইউএই, ইউকে -এর সঙ্গে বিদ্যমান বিমান চলাচল রুটের ক্ষেত্রে কার্যকর হবে। 

আরও পড়ুন

×