ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

বাড়ির ৪ জন করোনায় আক্রান্ত, সুস্থ আছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাড়ির ৪ জন করোনায় আক্রান্ত, সুস্থ আছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
×

শাহরিয়ার আলম- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২০ | ০৯:৪৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়ির বাবুর্চি এবং নিরাপত্তাকর্মীসহ চারজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে; তবে প্রতিমন্ত্রী সুস্থ আছেন।

বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিজেই এতথ্য জানিয়েছেন।

পোস্টে তিনি লিখেছেন, আমার বাসার সহকারী মিঠু যখন বললো বাবুর্চি মুসা আর চারজন নিরাপত্তাকর্মীর মধ্যে একজনের জ্বর তখন দেরি না করে পরীক্ষা করালাম, নিজেরসহ মোট ৯ জনের।

প্রতিমন্ত্রী লিখেছেন, ফলাফল এসেছে, মুসা এবং সেই নিরাপত্তাকর্মীসহ মোট ৪ জন পজেটিভ। মানে বাকি দুইজন পজেটিভ হয়েও কোন লক্ষ্মণ নেই। আমরা বাকিরা নেগেটিভ।

ফেসবুকে তিনি লিখেছেন, বুধবার রাত থেকে শুরু হয়েছে প্রস্তুতি। বাড়িতে রোগী রেখেই চিকিৎসা করাতে হবে এবং নিজেদের সুস্থ রাখতে হবে। কাজটা সহজ না হলেও করতে হবে।

করোনা পরিস্থিতিতে সবাইকে সরকারি নির্দেশনাগুলো মেনে চলার জন্য আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

আরও পড়ুন

×