ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভাগের নাম পরিবর্তনের দাবিতে আন্দোলন

বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভাগের নাম পরিবর্তনের দাবিতে আন্দোলন
×

বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভাগের নাম পরিবর্তনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা- সমকাল

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৯ | ০৯:০১ | আপডেট: ২৮ অক্টোবর ২০১৯ | ০৯:১৫

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের নাম পরিবর্তনের দাবিতে ক্যাম্পাসে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চলছে। একই সঙ্গে সপ্তম দিনের মতো তারা ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন।

সোমবার সকাল থেকেই শিক্ষার্থীরা ইটিই বিভাগের নাম পরিবর্তন করে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ করার দাবিতে কর্মসূচি শুরু করেন। এর আগে শিক্ষার্থীরা একাধিকবার একই দাবিতে বিভাগের সভাপতির কাছে স্মারকলিপি দেন। কোনো সমাধান না পেয়ে তারা গত ১৭ অক্টোবর থেকে ক্লাস-পরীক্ষা বর্জন এবং ২৭ অক্টোবর থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন।

শিক্ষার্থী কামরুল হাসান বলেন, দিন দিন এই বিভাগের চাকরির ক্ষেত্র ছোট হয়ে আসছে। অন্যদিকে ইইই বিভাগের চাকরির ক্ষেত্র বাড়ছে। ইইই বিভাগের সিলেবাস কাঠামো ইটিইর সঙ্গে ৯০ শতাংশ মিলে যাওয়ায় এই দুটি বিভাগকে একীভূত করার দাবি জানাচ্ছি। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) এবং ইটিই বিভাগের সভাপতি অধ্যাপক মো. শাহজাহান বলেন, বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছি। নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত এর সমাধান সম্ভব নয়।

আরও পড়ুন

×