হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ | ২০:৪৮
দেশে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। নিশ্চিত হামে কেউ মারা যায়নি। এই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ২৫৯ শিশু। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানায়।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে এক হাজার ১০০ শিশুর। নিশ্চিত হামে ১০৪ শিশু প্রাণ হারিয়েছে। এ ছাড়া ২৪ ঘণ্টায় ৪২ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা এক হাজার ২১৭। এই সময়ে এক হাজার ৯৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ১২৬ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দুই লাখ ১৫ হাজার ৭৬৮, নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ১৯৯। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৯১ হাজার ৭৬১ জন, যাদের মধ্যে এক লাখ ৮৪ হাজার ১৬৮ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।
- বিষয় :
- হাম
- শিশুর মৃত্যু