ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ত্রিশালে ওয়েন্ডলার গ্রুপের নতুন কারখানায় উৎপাদন শুরু

ত্রিশালে ওয়েন্ডলার গ্রুপের নতুন কারখানায় উৎপাদন শুরু
×
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ | ২১:৫১

ময়মনসিংহের ত্রিশালের রামপুরে নতুন কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু করেছে জার্মানিভিত্তিক ওয়েন্ডলার গ্রুপ। ওয়েন্ডলার ইন্টারলাইনিং বাংলাদেশ লিমিটেডের এ কারখানাটি পরিবেশবান্ধব স্থাপনার স্বীকৃতি হিসেবে পেয়েছে এলইইডি গোল্ড সনদ।

শনিবার ময়মনসিংহে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কারখানাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়েন্ডলার গ্রুপের চেয়ারম্যান ড. গেরহার্ড ওয়েন্ডলার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েন্ডলার ইন্টারলাইনিংয়ের জিএম এশিয়া কানাত আলবানতুস এবং বাংলাদেশে গ্রুপটির মার্কেটিং হেড আমান হোসাইন। স্বাগত বক্তব্য দেন ওয়েন্ডলার ইন্টারলাইনিং বাংলাদেশ লিমিটেডের ডিরেক্টর অব অপারেশনস আসিফ হাসান খান।

অনুষ্ঠানে ওয়েন্ডলার গ্রুপের দেশি-বিদেশি ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধি, ব্যবসায়ী নেতা, গণমাধ্যমকর্মী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে অতিথিরা ত্রিশালের রামপুরে অবস্থিত কারখানাটি পরিদর্শন করেন। এ সময় তাদের কারখানার উৎপাদন কার্যক্রম, মান নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং অবকাঠামো সম্পর্কে অবহিত করা হয়।

কোম্পানি কর্তৃপক্ষ জানায়, ওয়েন্ডলার গ্রুপের আন্তর্জাতিক উৎপাদনমান অনুসরণ করে কারখানাটি নির্মাণ করা হয়েছে। এতে রয়েছে আধুনিক উৎপাদনব্যবস্থা, পৃথক মান নিয়ন্ত্রণ সুবিধা এবং পরিবেশবান্ধব অবকাঠামো। কারখানাটির এলইইডি গোল্ড সনদ জ্বালানি দক্ষতা, সম্পদের কার্যকর ব্যবহার এবং পরিবেশসম্মত ভবন পরিচালনার স্বীকৃতি বহন করে। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×