ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

শিগগিরই ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি

শিগগিরই ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৯ | ১০:০৭

শিগগিরই ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করবে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। বিজ্ঞপ্তি প্রকাশের আগে এ-সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর এই মাসের শেষ দিন, তা না হলে নভেম্বরের প্রথম সপ্তাহেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। পিএসসি সূত্রে এসব তথ্য জানা গেছে।

পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, বিজ্ঞপ্তি প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। শিগগিরই এটি পিএসসির ওয়েবসাইটসহ বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশ করা হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, এ পর্বে দুই হাজার ১৩৫ জনকে নিয়োগে গত ৯ মে পিএসসিতে চাহিদাপত্র পাঠানো হয়েছে। একই সঙ্গে জরুরিভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি জারির অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন

×