ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

অতিরিক্ত ডিআইজি হলেন ৮ পুলিশ কর্মকর্তা

অতিরিক্ত ডিআইজি হলেন ৮ পুলিশ কর্মকর্তা
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৯ | ১০:১৪

পুলিশ প্রশাসনে আট কর্মকর্তাকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। নিয়মানুযায়ী পদোন্নতি পাওয়া কর্মকর্তারা জননিরাপত্তা বিভাগে যোগদান করবেন। পরে তাদের পদায়ন করা হবে।

পদোন্নতি পাওয়া অতিরিক্ত ডিআইজিরা হলেন- যশোরের পুলিশ সুপার (এসপি) মঈনুল হক, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ইলিয়াছ শরীফ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার শ্যামল কুমার নাথ, চট্টগ্রাম পুলিশ সুপার নুরে আলম মিনা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জাকির হোসেন খান, পুলিশ অধিদফতরের সহকারী পুলিশ মহাপরিদর্শক আনোয়ার হোসেন খান এবং ময়মনসিংহের পুলিশ সুপার শাহ আবিদ হোসেন।


আরও পড়ুন

×