ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

বুধবার মাওয়ায় ফেরি ও লঞ্চ বন্ধ

বুধবার মাওয়ায় ফেরি ও লঞ্চ বন্ধ
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুন ২০২০ | ০৯:৪৪

বুধবার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ চ্যানেলের মাঝ বরাবর পদ্মাসেতুর ৩১তম স্প্যান স্থাপন করা হবে। এ কারণে ওই দিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ফেরি, লঞ্চ, ট্রলারসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। ঢাকা-মাওয়া-ভাংগা মহাসড়কে চলাচলকারী যানবাহনকে ১০ জুন বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে সেতু বিভাগ।

সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মাওয়া ঘাট থেকে নৌযান বন্ধ থাকায় ভোগান্তি এড়াতে পদ্মা নদী পারাপার হয়ে যেসব যানবাহন চলাচল করে সেগুলোকে ঢাকা-পাটুরিয়া-ভাংগা মহাসড়কে চলাচলের পরামর্শ দেওয়া হচ্ছে। সাময়িক এ অসুবিধার জন্য দু:খপ্রকাশ করেছে সেতু বিভাগ।

আরও পড়ুন

×