ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

ঢাকা থেকে ফেরা ১৭ যাত্রীর করোনা শনাক্ত, চায়না সার্দানের ফ্লাইটে নিষেধাজ্ঞা

ঢাকা থেকে ফেরা ১৭ যাত্রীর করোনা শনাক্ত, চায়না সার্দানের ফ্লাইটে নিষেধাজ্ঞা
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২০ | ০৮:৫৯

ঢাকা থেকে ছেড়ে যাওয়া যাত্রীদের মধ্যে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) রোগী শনাক্ত হওয়ায় চায়না সার্দান এয়ারলাইন্সকে আগামী চার সপ্তাহ ঢাকা-গুয়াংজু ফ্লাইট পরিচালনা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে চীন সরকার।

রোববার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য জানিয়েছে।

কর্মকর্তারা জানান, গত বৃহস্পতিবার ঢাকা থেকে যাত্রী নিয়ে চীনের গুয়াংজু পৌঁছায় সার্দান এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এ সময় স্বাস্থ্য পরীক্ষা করে এ ফ্লাইটের ১৭ জন যাত্রীর শরীরে কোভিট১৯ শনাক্ত হয়। তারা প্রত্যেকেই চীনের নাগরিক। এ কারণে আগামী ২২ জুন চার সপ্তাহ ঢাকা থেকে ফ্লাইট পরিচালনায় এই এয়ারলাইন্সের ওপর নিষেধাজ্ঞা জারি করে দেশটির সরকার।

এ ব্যপারে রোববার বেবিচকের চেয়ারম্যান মো. মফিদুর রহমান সমকালকে বলেন, চীনের সার্দান এয়ারলাইন্সটি স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। এ কারণে আগামী ২২ জুন চার সপ্তাহ এই সার্দান এয়ারলাইন্সের বিরুদ্ধে ফ্লাইট পরিচালনার ওপর নিষেধাজ্ঞা জারি করে চীন সরকার। ফলে এই চার সপ্তাহ ঢাকা থেকে ফ্লাইট পরিচালনা করতে পারবেনা এ এয়ারলাইন্স। চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএসি) এই নিষেধাজ্ঞা জারি করে বলে বেবিচক কর্মকর্তারা জানান।

নতুন করোনাভাইরাসের সংক্রমণ চীনেই প্রথমে ধরা পড়েছিল, পরে তা সারাবিশ্বে ছড়িয়ে মহামারি আকার ধারণ করে। এই মহামারিতে বাংলাদেশের সঙ্গে অন্য সব দেশের বিমান চলাচল গত তিন মাস ধরে বন্ধ থাকলেও পরিস্থিতির উন্নতি হওয়ায় চীনের সঙ্গে ফ্লাইট চলছিল। ঢাকা থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স ও চায়না সাদার্ন এয়ারলাইন্সই সপ্তাহে একটি করে ফ্লাইট পরিচালনা করে আসছে। 

গত বৃহস্পতিবার চায়না সাদার্ন এয়ারলাইন্সের ঢাকা থেকে গুয়াংজুগামী একটি ফ্লাইটে ১৭ জন চীনের নাগরিক তাদের দেশে যান। এসময় তাদের করোনা করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফল পজিটিভ আসলে ওই ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

আরও পড়ুন

×