ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

তিন মাসের বাসা ভাড়া মওকুফের দাবিতে মানববন্ধন

তিন মাসের বাসা ভাড়া মওকুফের দাবিতে মানববন্ধন
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২০ | ১০:১২

করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে তিন মাসের বাসা ও দোকান ভাড়া মওকুফের দাবিতে মানববন্ধন করেছে ভাড়াটিয়া পরিষদ নামের একটি সংগঠন।

রোববার জাতীয় প্রেস ক্লাবের এ কর্মসূচি থেকে এপ্রিল, মে এবং জুনের ভাড়া মওকুফের দাবি জানানো হয়। 

মানববন্ধনে সভাপতির বক্তব্যে ভাড়াটিয়া পরিষদের সভাপতি মো. বাহরানে সুলতান বাহার বলেন, করোনার বিস্তার রোধে জারি করা লকডাউন, আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি ও জনমনে আতঙ্কের কারণে নিম্ন আয়ের মানুষের জীবন ও জীবিকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। খাবার জোগাড় করতেই তাদের হিমশিম অবস্থা। মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে বাসা ভাড়া, গ্যাস ও বিদ্যুৎ বিল। সরকার বাজেটে বড় বড় ব্যবসায়ীদের করের হার কমিয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছে, কিন্তু ভাড়াটিয়াদের কিছুই দেওয়া হয়নি। 

মানববন্ধনে অংশ নেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফাসহ ভাড়াটিয়া পরিষদের নেতারা। 


আরও পড়ুন

×