ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

দুবাই থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ১৬০ প্রবাসী

দুবাই থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ১৬০ প্রবাসী
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২০ | ০৫:৫৮ | আপডেট: ১৫ জুন ২০২০ | ০৮:৫৩

কোভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাবের কারণে সংযুক্ত আরব আমিরাতে আটকেপড়া ১৬০ প্রবাসী বাংলাদেশি নাগরিক সোমবার দেশে ফিরেছেন। বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে ইউএস বাংলার একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছেছেন।

সোমবার সকাল ১০টা ৫৮ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। এ বিষয়টি নিশ্চিত করেন বেসরকারি ইউএসবাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম।

বিমানবন্দর সুত্রে জানা গেছে, সোমবার দুবাই থেকে স্থানীয় সময় ভোর ৪টায় ১ জন শিশুসহ মোট ১৬০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে ইউএসবাংলার একটি বিশেষ ফ্লাইট। পরে সকাল ১০টা ৫৮ মিনিটে ফ্লাইটটি ঢাকার বিমানবন্দরে অবতরণ করে। দুবাইয়ে আটকেপড়া প্রবাসী বাংলাদেশী নাগরিকদের দেশে ফিরিয়ে আনার সুবিধার্থে বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

এ বিমান সংস্থার এ কামরুল ইসলাম সমকালকে বলেন, দুবাই-ঢাকা রুটে ইউএস-বাংলার বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়। দুবাই থেকে প্রত্যেক যাত্রী করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করে।

এছাড়া স্বাস্থ্যবিধির  নির্দেশনা অনুযায়ী প্রত্যেক যাত্রীর সঙ্গে ২ জোড়া ডিসপোজেবল গ্লাভস এবং মাস্ক রাখার বাধ্যবাধকতাও ছিল।

আরও পড়ুন

×