বিক্রেতাদের মাস্ক, হ্যান্ডরাব দিচ্ছে শাহ সিমেন্ট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২০ | ১০:৩৯ | আপডেট: ২৩ জুন ২০২০ | ১০:৪২
করোনা সংক্রমণ থেকে রক্ষার প্রধান উপায় হচ্ছে সচেতনতা। তাই কোভিড-১৯ মোকাবিলায় সুস্থতা বজায় রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে।
করোনা পরিস্থিতিতে এবার শাহ্ সিমেন্ট তাদের ডিস্ট্রিবিউটর, ডিলার, রিটেইলারের স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে মাস্ক এবং জীবাণুমুক্তকারী হ্যান্ডরাব বিতরণের উদ্যোগ নিয়েছে।
সারা দেশে সংশ্লিষ্ট জেলার শাহ্ সিমেন্টের কর্মকর্তাদের উপস্থিতিতে এই বিতরণ কাজ সম্পন্ন করা হচ্ছে।
এর আগে শাহ্ সিমেন্টের উদ্যোগে সারা দেশে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া নির্মাণ শ্রমিক এবং অসহায় ৪০ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও হাত ধোয়ার সাবান বিতরণ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- শাহ সিমেন্ট