ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

করোনাতেই মারা গেছেন রাবির ইমেরিটাস অধ্যাপক ফখরুল ইসলাম

করোনাতেই মারা গেছেন রাবির ইমেরিটাস অধ্যাপক ফখরুল ইসলাম
×

অধ্যাপক ড. ফখরুল ইসলাম

রাবি প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২০ | ০০:৩৯

উপসর্গ নিয়ে মারা যাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইমেরিটাস অধ্যাপক ড. ফখরুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। শুক্রবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ল্যাবে তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে তিনি মারা যান। উপসর্গ থাকায় মৃত্যুর পর তার করোনার নমুনা সংগ্রহ করা হয়।

ড. ফখরুল ইসলাম রাবির ফলিত রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত ইমেরিটাস অধ্যাপক ছিলেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস শনিবার সকালে জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে অধ্যাপক ফখরুল ইসলাম মারা গিয়েছিলেন। তিনি করোনা আক্রান্ত থাকতে পারেন আশঙ্কায় স্বাস্থ্যবিধি মেনেই কোয়ান্টাম ফাউন্ডেশন তার মরদেহ দাফন করে। নমুনা পরীক্ষায় তার দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে।

ড. ফখরুল ইসলাম ১৯৩৮ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী নগরীর কাজীহাটায় বসবাস করতেন। আর্সেনিক নিয়ে গবেষণার জন্য তিনি বিশ্বব্যাপী প্রশংসিত ছিলেন। তিনি ২০০৩ সালে ইমেরিটাস অধ্যাপক হন। 

আরও পড়ুন

×