ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

ভার্চুয়াল আদালত নিয়ে রোববার প্রশিক্ষণ শুরু

ভার্চুয়াল আদালত নিয়ে রোববার প্রশিক্ষণ শুরু
×

আদালত প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০২০ | ০৬:২০

ভার্চুয়াল আদাালত ব্যবস্থা নিয়ে আগামী ১২ জুলাই থেকে ২৪ আগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে সরকারি আইনজীবীদের প্রশিক্ষণ শুরু হচ্ছে।

দেশের সকল জেলার সরকারি আইন কর্মকর্তা (জিপি-পিপি) ও সাধারণ আইনজীবীদের ‘ভার্চুয়াল আদালত পদ্ধতি ব্যবহারে দক্ষতা উন্নয়ন’ শীর্ষক এ অনলাইন প্রশিক্ষণ  দেওয়া হবে।

আইনজীবীদের কারিগরি ও তথ্যপ্রযুক্তিগত দক্ষতা বাড়াতে অনলাইন প্রশিক্ষণের আয়োজন করেছে আইন মন্ত্রণালয়। আইন ও বিচার বিভাগের সার্বিক তত্ত্বাবধানে জার্মান উন্নয়ন সংস্থা- জিআইজেড এর কারিগরি সহায়তায় এ প্রশিক্ষণের  ব্যবস্থা । ১২ জুলাই রোববার ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী জেলার আইনজীবিদের  প্রথম প্রশিক্ষণের উদ্ধোধন করবেন আইনমন্ত্রী আনিসুল হক।

প্রসঙ্গত, করোনাভাইরাস প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় গত ২৫ মার্চ থেকে সারা দেশে আদালতের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এ কারণে বিচারপ্রার্থীদের দুর্ভোগের কথা বিবেচনা করে সরকার গত ১১ মে থেকে ভার্চুয়াল আদালত পদ্ধতি চালু করে।  অনেক আইনজীবীর  ভার্চুয়াল আদালত পদ্ধতি সম্বন্ধে কারিগরি ও তথ্যপ্রযুক্তিগত সঠিক ধারণা না থাকায়  এ প্রশিক্ষণের আয়োজন করছে আইন মন্ত্রণালয়।



আরও পড়ুন

×