স্থল বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান তরিকুল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ জুলাই ২০২০ | ০৮:১৯ | আপডেট: ০৯ জুলাই ২০২০ | ০৮:৩০
রংপুরের বিভাগীয় কমিশনার কে এম তরিকুল ইসলামকে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
কে এম তরিকুল ইসলাম বিসিএস নবম ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ছিলেন।
স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী আগামী ২০ জুলাই অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন। রংপুরের বিভাগীয় কমিশনারকে স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান করে পাঠানো হলেও বৃহস্পতিবার পর্যন্ত নতুন কাউকে সেখানে বিভাগীয় কমিশনারের দায়িত্ব দেওয়া হয়নি। এছাড়া জনপ্রশাসনের অন্য আদেশে আবাসন পরিদপ্তরের পরিচালক আব্দুস সবুর মন্ডলকে নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।
- বিষয় :
- স্থল বন্দর কর্তৃপক্ষ
- তরিকুল ইসলাম