ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ থেকে ইতালিতে যাত্রী নেবে না দুই এয়ারলাইন্স

৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ থেকে ইতালিতে যাত্রী নেবে না দুই এয়ারলাইন্স
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০২০ | ০৯:১৮ | আপডেট: ০৯ জুলাই ২০২০ | ১৪:৫৮

আগামী ৫ আক্টোবর পর্যন্ত বাংলাদেশ থেকে ইতালিতে যাত্রী পরিবহন করবে না দুই এয়ারলাইন্স। বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীর শরীর পরীক্ষা করে করোনাভাইরাস পাওয়ার পর এই ঘোষণা দিয়েছে কাতার ও তুর্কি এয়ারলাইন্স।

বৃহস্পতিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এয়ারট্রাফিক ম্যানেজমেন্ট (এটিএম) গ্রুপ ক্যাপ্টেন আবু সাঈদ মেহবুব খান সমকালকে জানান, আগামী ৫ আক্টোবর পর্যন্ত বাংলাদেশ থেকে ইতালিগামী ফ্লাইট বন্ধ থাকবে। করোনাভাইরাস মহামারির কারণে ঝুঁকি বেড়ে যাওয়ায় কোনো এয়ারলাইন্স বাংলাদেশে থেকে ইতালি যাত্রী পরিবহন করবে পারবে না। 

বৃহস্পতিবার কাতার ও তুর্কি এয়ারওয়েজ ঘোষণা দিয়েছে, আগামী ৫ অক্টোবর পর্যন্ত তারা বাংলাদেশ থেকে ইতালিতে যাত্রী পরিবহন করবে না। 

বিশ্বে করোনা সংক্রমণে বিপর্যস্ত দেশগুলোর একটি ইতালি। তবে বর্তমানে দেশটি প্রায় সামলে উঠছে। আক্রান্ত ও মৃত্যুর হারও নিয়ন্ত্রণে এসেছে। এর মধ্যে গত ৬ জুলাই বাংলাদেশ থেকে রোমে যাওয়া একটি ফ্লাইটের উল্লেখযোগ্য সংখ্যক যাত্রীর শরীরে করোনা শনাক্ত হয়। এরপর গত ৮ জুন বাংলাদেশ থেকে কাতার হয়ে ইতালিতে যাওয়া দুটি ফ্লাইটের ১৬৮ বাংলাদেশিকে ফিরিয়ে দেয় দেশটি।

করোনা পরিস্থিতির কারণে দুই মাস বন্ধ থাকার পর জুনে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়। গত কয়েক সপ্তাহে ইতালির সঙ্গে বাংলাদেশের বেশ কয়েকটি ফ্লাইট চলাচল করে।

আরও পড়ুন

×