ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব সস্ত্রীক করোনা আক্রান্ত

লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব সস্ত্রীক করোনা আক্রান্ত
×

নরেন দাস -ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০২০ | ০০:৩১

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব নরেন দাস সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয়ায় নরেন দাস স্ত্রীসহ ৫ জুলাই রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হন। এরপর ৭ জুলাই সেখানে তাদের করোনা পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে। নরেন দাস বর্তমানে আইসিইউতে এবং তার স্ত্রী কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। কোভিড-১৯ থেকে দ্রুত আরোগ্যলাভের জন্য নরেন দাস সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেন।

আরও পড়ুন

×