ঢাকাস্থ নলছিটি উপজেলা সমিতির সভাপতি হাজী মহসীন, সম্পাদক দেলোয়ার
সভাপতি মহসীন আলী খান ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ফেরদাউস
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ জুলাই ২০২৫ | ২৩:০৯
ঢাকাস্থ নলছিটি উপজেলা কল্যাণ সমিতির ২০২৫-২০২৮ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে হাজী মো. মহসীন আলী খান সভাপতি এবং অ্যাডভোকেট দেলোয়ার হোসেন ফেরদাউস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
২৫ সদস্যের কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন নাসির উদ্দিন মজিবর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন রিপন এবং অর্থ সম্পাদক সোহেল রানা (বাবু)।
সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার দেলোয়ার হোসেন, মিঞা আহমেদ কিবরিয়া ও মনিরুজ্জামান খোকন তালুকদারের নেতৃত্বে নির্বাচনি প্রক্রিয়া শেষ করে এই কমিটির ঘোষণা করা হয়। কমিটি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সমিতি নলছিটি উপজেলার ঢাকাস্থ বাসিন্দাদের ঐক্যবদ্ধ করা ছাড়াও শিক্ষা, মানবিক উন্নয়ন ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখবে। বিশেষ করে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে সহযোগিতা করবে।
- বিষয় :
- নলছিটি
