ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

উত্তরায় বিমান বিধ্বস্ত: দগ্ধদের নেওয়া হচ্ছে ঢাকা মেডিকেলে

উত্তরায় বিমান বিধ্বস্ত: দগ্ধদের নেওয়া হচ্ছে ঢাকা মেডিকেলে
×

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের চিত্র।

সমকাল ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৫ | ১৫:৩৫ | আপডেট: ২১ জুলাই ২০২৫ | ১৫:৪৭

রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় বিমান বাহিনীর একটি ‘প্রশিক্ষণ বিমান’ বিধ্বস্ত হয়েছে। সোমবার দুপুর ১টা ১৮ মিনিটে এ দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আরও অনেকে দগ্ধ হয়েছেন।

দগ্ধ ও আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হচ্ছে। এরই মধ্যে আহত অন্তত ৩০ জনকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খান একজন নিহতের বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের আটটি ইউনিট কাজ করছে। উদ্ধার অভিযান চলছে। উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবি। পাশাপাশি উদ্ধারকাজে যোগ দিয়েছেন সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবের সদস্যরা।

এর আগে দুপুর ১টা ৬ মিনিটে বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর—আইএসপিআর।

প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

মাইলস্টোন কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল সমকালকে বলেন, ‘বিদ্যালয় শাখার ক্যানটিন লাগোয়া একটি ক্লাসরুম বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্ত হয়েছে।  নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে। কলেজ কর্তৃপক্ষকেও ঘটনাস্থলে যেতে দেওয়া হচ্ছে না।’

আরও পড়ুন

×