সালমান-শায়ানসহ একাধিক আইজিডব্লিউ মালিকের বিরুদ্ধে বিটিআরসির মামলা
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ও তার ছেলে শায়ান এফ রহমান।
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫ | ১৬:১৫
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ও তার ছেলে শায়ান এফ রহমানসহ আইজিডব্লিউ ফোরামের একাধিক সদস্যের বিরুদ্ধে ৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এ মামলা দায়ের করেছে।
গতকাল বৃহস্পতিবার গুলশান থানায় মামলাটি দায়ের করেন বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক তৌফিকুল আলম।
টেলিযোগাযোগ আইনের ৭৪, ৭৪ ও ৭৬ ধারা অনুসারে লাইসেন্স ও চুক্তির শর্ত ভঙ্গ করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের কারণে মামলা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিটিআরসি কর্তৃপক্ষ।
- বিষয় :
- সালমান এফ রহমান
- মামলা
