ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

রায়হান কবিরের মুক্তি ও নিরাপত্তার দাবিতে ২১ সংস্থার বিবৃতি

রায়হান কবিরের মুক্তি ও নিরাপত্তার দাবিতে ২১ সংস্থার বিবৃতি
×

রায়হান কবির -ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২০ | ০৫:১২

মালয়েশিয়ায় গ্রেফতার বাংলাদেশি কর্মী রায়হান কবিরের মুক্তি চেয়েছে বাংলাদেশের অভিবাসন খাতের ২১টি সংস্থা। গ্রেফতারের নিন্দা করে রায়হানের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাগুলো। রায়হান কবিরের মুক্তি নিশ্চিতে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন, পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় হওয়ার অনুরোধ জানিয়েছে তারা। 

গত ৩ জুলাই ‘লকডআপ ইন মালয়েশিয়ান লকডাউন-১০১ ইস্ট’ শীর্ষক একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা। সাক্ষাতকারে রায়হান অভিযোগ করেন, করোনাকালে অভিবাসীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে। এর পরপরই রায়হানের বিরুদ্ধে নামে মালয় পুলিশ। তার ওয়ার্ক পারমিট বাতিলের পর গত শুক্রবার রায়হানকে গ্রেফতার করা হয়।

২১ সংস্থার বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমে সাক্ষাতকার দেওয়া কোন অন্যায় নয়। আর রায়হান কোনো অপরাধও করেননি। অথচ এমনভাবে মালয়েশিয়া বিজ্ঞপ্তি দিয়ে তাকে খুঁজছে যেন সে বড় অপরাধী। রায়হান প্রবাসীদের কণ্ঠস্বর। আমরা এই প্রতিবাদী তরুণের মুক্তি চাই। মালয়েশিয়ার সব মানবাধিকার সংস্থা আইনজীবী, সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের আমরা এ বিষয়ে সরব হওয়ার অনুরোধ করছি। 

বিবৃতিদাতা সংস্থাগুলো হলো- রামরু, ওয়ারবি, ব্র্যাক, মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ), ওকাপ, বিএনএসকে, আইআইডি, আসক, বমসা, বাসুগ, ইনাফি, কর্মজীবী নারী, বিএনপিএস, ডেভকম, ইমা, আওয়াজ ফাউন্ডেশন, রাইটস যশোর, বিলস, বাস্তব এবং ফিল্মস ফর পিস ফাউন্ডেশন ।

আরও পড়ুন

×