এএসপি হলেন ৩৯ পুলিশ পরিদর্শক
.
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ১১:১০ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ১১:২৮
বাংলাদেশ পুলিশের ৩৯ জন পুলিশ পরিদর্শককে (ইন্সপেক্টর) সহকারী পুলিশ সুপারের (এএসপি) পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতি দেওয়ায় তারা বিসিএস-পুলিশ ক্যাডার সমমর্যাদা পেলেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌসিফ আহমেদ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর যোগদানপত্র দাখিল করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
- বিষয় :
- এএসপি
- পুলিশ পরিদর্শক
- পদোন্নতি
