ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সৌদি আরবের গ্র্যান্ড মুফতির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

সৌদি আরবের গ্র্যান্ড মুফতির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
×

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আল-শেখ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ১৮:৩৫

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আল-শেখের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রিয়াদে মঙ্গলবার সকালে ৮২ বছর বয়সে মারা যান এ শীর্ষ ধর্মীয় নেতা। বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বার্তায় শোক প্রকাশ করা হয়।

শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, শেখ আব্দুল আজিজ আল-শেখের মৃত্যুতে মুসলিম উম্মাহ একজন উচ্চপদস্থ পণ্ডিত এবং ইসলামী চিন্তাধারার পথপ্রদর্শককে হারিয়েছে।

ড. ইউনূস বলেন, ইসলামের সেবায় তার আজীবন নিবেদন এবং তার অমূল্য পাণ্ডিত্যপূর্ণ অবদান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। ইসলামী বিশ্ব তার অনুপস্থিতি গভীরভাবে অনুভব করবে।

শেখ আব্দুল আজিজ আল-শেখ স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতার জেনারেল প্রেসিডেন্সির পাশাপাশি মুসলিম ওয়ার্ল্ড লীগের সুপ্রিম কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার পাণ্ডিত্য এবং নেতৃত্বের জন্য বিশ্বব্যাপী স্বীকৃত ছিলেন।

তিনি ১৯৬১ সালে রিয়াদের ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শরিয়া কলেজে উচ্চশিক্ষা শুরু করেন এবং ১৯৬৫ সালে আরবি এবং ইসলামী শরিয়াতে স্নাতক পাস করেন।
 

আরও পড়ুন

×