ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ইএসএমও পরীক্ষা অনুষ্ঠিত

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ইএসএমও পরীক্ষা অনুষ্ঠিত
×

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ইএসএমও পরীক্ষায় অংশ নেন দেশের অনকোলজি পেশাজীবীরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫ | ০১:৫১

ইউরোপিয়ান সোসাইটি ফর মেডিকেল অনকোলজি (ইএসএমও) ঘোষণা অনুযায়ী প্রথমবারের মতো ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মর্যাদাপূর্ণ ইএসএমও পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগে এই পরীক্ষা হয়। এতে অংশ নেন দেশের অনকোলজি পেশাজীবীরা।

বিশ্বব্যাপী অনকোলজি দক্ষতার মানদণ্ড হিসেবে স্বীকৃত ইএসএমও পরীক্ষা প্রার্থীদের ক্লিনিক্যাল জ্ঞান ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যাচাই করে। পরীক্ষায় উত্তীর্ণ চিকিৎসকরা একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সনদ পাবেন, যা তাদের জাতীয় ও বৈশ্বিক স্তরে অনকোলজি চর্চায় অবদান রাখার সক্ষমতা বাড়াবে।

১৯৭৫ সালে প্রতিষ্ঠিত ইএসএমও বর্তমানে বিশ্বের শীর্ষ অনকোলজি পেশাজীবীদের সংগঠন, যার সদস্য সংখ্যা ৩০ হাজারের বেশি এবং তারা ১৭০টিরও বেশি দেশে সক্রিয়। শিক্ষা, গবেষণা ও ক্লিনিক্যাল গাইডলাইন প্রদানের মাধ্যমে ইএসএমও ক্যান্সার চিকিৎসা ও গবেষণায় বৈশ্বিক উৎকর্ষ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সংবাদ বিজ্ঞপ্তি

 

 

আরও পড়ুন

×