ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

রিমান্ড শেষে আনিস আলমগীর কারাগারে

রিমান্ড শেষে আনিস আলমগীর কারাগারে
×

আনিস আলমগীর

 আদালত প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫ | ০৮:০৪

| প্রিন্ট সংস্করণ

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে সাংবাদিক আনিস আলমগীরকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত এ আদেশ দেন। এদিন আনিস আলমগীরকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক কাজী শাহনেওয়াজ তাঁকে কারাগারে রাখার আবেদন করেন। আবেদনে বলা হয়, পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদে তাঁর কাছ থেকে মামলা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাইকালে সত্যতা পাওয়া গেলে আসামিকে পুনরায় রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।  এ সময় আসামিপক্ষের আইনজীবীরা তাঁর কারাগারে ডিভিশন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। 

গত ১৪ ডিসেম্বর রাত ৮টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল ধানমন্ডি থেকে আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেয়। পরদিন জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের সংগঠক আরিয়ান আহমেদ বাদী হয়ে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় আনিস আলমগীরসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন।

আরও পড়ুন

×