ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নির্বাচন সামনে রেখে মাঠ পর্যায়ে প্রচার জোরদারের নির্দেশ

কর্মকর্তাদের সঙ্গে তথ্য উপদেষ্টার মতবিনিময়

নির্বাচন সামনে রেখে মাঠ পর্যায়ে প্রচার জোরদারের নির্দেশ
×

রিজওয়ানা হাসান

 সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫ | ০৮:০৩ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ | ০৯:৫৬

| প্রিন্ট সংস্করণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ পর্যায়ে প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রম আরও জোরদার করতে জেলা তথ্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গতকাল সোমবার জাতীয় নির্বাচন উপলক্ষে তৃণমূল পর্যায়ের প্রচার কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় এক মতবিনিময় সভায় এ নির্দেশ দেন তিনি। 
সভায় তথ্য উপদেষ্টা বলেন, সুনির্দিষ্ট প্রচারসূচি তৈরি করে নির্বাচন-সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। এতে সরকারি অর্থের সাশ্রয় এবং সমন্বিত উদ্যোগে কার্যকর প্রচার নিশ্চিত করা সম্ভব হবে।

সভায় ভার্চুয়ালি যুক্ত হন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আদিলুর রহমান খান এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সভা সঞ্চালনা করেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। মোস্তফা সরয়ার ফারুকী বলেন, গণভোটের ডেমোসহ একটি লিফলেট প্রায় চূড়ান্ত হয়েছে, যা প্রচার কার্যক্রমে সহায়ক হবে।
মাহবুবা ফারজানা জানান, প্রথমবার ভোট দিতে যাওয়া ভোটারদের উৎসাহিত করতে অঞ্চলভিত্তিক সংগীত প্রচার, ‘ভোটালাপ’ ও ‘টেন মিনিট ব্রিফ’ কর্মসূচির মাধ্যমে গণভোট পদ্ধতি দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

অনলাইনে অনুষ্ঠিত এ সভায় ৬৮ জেলার তথ্য অফিসের প্রধানসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং গণযোগাযোগ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

আরও পড়ুন

×