ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বিমানের পরিচালনা পর্ষদে খলিলুর রহমান, ফয়েজ তৈয়্যব ও ইসি সচিব

বিমানের পরিচালনা পর্ষদে খলিলুর রহমান, ফয়েজ তৈয়্যব ও ইসি সচিব
×

ড. খলিলুর রহমান, ফয়েজ আহমদ তৈয়্যব ও আখতার আহমেদ।

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬ | ২২:১৫ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ | ২২:১৬

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গাবিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত বুধবার (১৪ জানুয়ারি) বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তিনজনকে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ বিমান আইন, ২০২৩-এর ধারা ৩০(বি)-এর আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক পদে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুন

×