ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

আত্মসমর্পণের শর্তে আগাম জামিন পেলেন শাহজালাল রুমী

আত্মসমর্পণের শর্তে আগাম জামিন পেলেন শাহজালাল রুমী
×
×

শাহজালাল রুমী

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ | ২৩:২১

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগকে কেন্দ্র করে একটি মাদরাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় অভিভাবক শাহজালাল রুমীকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে জামিনের শর্ত হিসেবে তাকে আগামী চার সপ্তাহের মধ্যে গাজীপুর মহানগর জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. আসিফ হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। আদালতে শাহজালাল রুমীর জামিন আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, বেল্লাল হোসাইন ও এইচ এম রুহুল আমিন মোল্লা।

মামলার বিবরণ অনুযায়ী, টঙ্গীর একটি মাদরাসায় সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে সেখানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় শাহজালাল রুমীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, যা পরবর্তীতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। এরপর আইনি প্রতিকার চেয়ে গত ২৬ অক্টোবর হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন শাহজালাল রুমী। ওই আবেদনের ওপর মঙ্গলবার শুনানি শেষে আদালত তাকে এই অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেন।

আরও পড়ুন

×