দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনকে আইসিইউ সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্স দিল এনসিসি ব্যাংক
ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ | ২২:৫১
দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনকে আইসিইউ সুবিধাসম্পন্ন আধুনিক অ্যাম্বুলেন্স দিয়েছে এনসিসি ব্যাংক পিএলসি। সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে দেওয়া এ অ্যাম্বুলেন্সে রয়েছে আধুনিক চিকিৎসা সরঞ্জাম। এর মাধ্যমে হৃদরোগীসহ সংকটাপন্ন রোগীদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সহজ হবে।
সম্প্রতি এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম জিয়া হার্ট ফাউন্ডেশন, দিনাজপুরের সাধারণ সম্পাদক এ কে এম আজাদের হাতে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের রাজশাহী শাখার ব্যবস্থাপক কামাল হোসেন, হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য আবু তাহের আবু, খালেকুজ্জামান বাবু, ডা. গোলাম গাউস মন্টু, গোলাম রসুল রকেট, শামীম কবির, পিয়াল আহমেদ ও মোকছেদ আলী মঙ্গলীয়া। এ ছাড়া উপস্থিত ছিলেন ডায়াবেটিক হাসপাতালের সাবেক সাধারণ সম্পাদক সফিকুল হক ছুটু এবং ঢাকাস্থ দিনাজপুর সমিতির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আশফাকুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।