ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

ইনডিপেনডেন্ট টিভির প্রধান নির্বাহীর ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ইনডিপেনডেন্ট টিভির প্রধান নির্বাহীর ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
×
×

 আদালত প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ | ০৮:২৮ | আপডেট: ০৩ নভেম্বর ২০২৬ | ১১:৩১

| প্রিন্ট সংস্করণ

বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান নির্বাহী ও সম্পাদক শামসুর রহমান এবং তাঁর স্বার্থ-সংশ্লিষ্টদের নামে থাকা সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দিয়েছেন আদালত। দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির গতকাল সোমবার এ আদেশ দেন। দুদকের প্রসিকিউটর তরিকুল ইসলাম জানান, সংস্থার উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান ও অন্যদের বিরুদ্ধে প্লেসমেন্ট শেয়ার কারসাজি, প্রতারণার মাধ্যমে শেয়ারহোল্ডারদের 

হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎসহ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারেরও অভিযোগ আছে।

আরও পড়ুন

×