এনএসইউর ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগ ও বিএসএইচের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষর
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | ২২:৪১
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগ এবং বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের (বিএসএইচ) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রোববার সকাল ১১টায় নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিসি কনফারেন্স রুমে এ সমঝোতা স্মারক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে অ্যাকাডেমিক শিক্ষা ও স্বাস্থ্যসেবার মধ্যে সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর আবদুল হান্নান চৌধুরী এবং কোষাধ্যক্ষ প্রফেসর ড. আব্দুর রব খান।
এছাড়াও উপস্থিত ছিলেন স্কুল অব হেলথ আ্যন্ড লাইফ সায়েন্সেসর ডিন প্রফেসর ড. দীপক কুমার মিত্র, ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ হুসেন শাহরিয়ার, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আহমেদ জাহিদ হোসেনসহ প্রমুখ।
এই কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য অ্যাকাডেমিক উৎকর্ষ, গবেষণা সহযোগিতা, ক্লিনিক্যাল অভিজ্ঞতা এবং পেশাগত উন্নয়নের সুযোগ সম্প্রসারণ করা হবে। সমঝোতা স্মারকের আওতায় উভয় প্রতিষ্ঠান যৌথভাবে হাসপাতাল ইন্টার্নশিপ, গবেষণা কার্যক্রম, প্রশিক্ষণ কর্মসূচি, কর্মশালা এবং জ্ঞান বিনিময় কার্যক্রম পরিচালনা করবে, যা অ্যাকাডেমিক জ্ঞানকে বাস্তব ক্লিনিক্যাল অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করবে।
অনুষ্ঠানে বক্তারা স্বাস্থ্যশিক্ষার উন্নয়ন, রোগীসেবার মানোন্নয়ন এবং ফার্মাসিউটিক্যাল সায়েন্সেসে উদ্ভাবনে অ্যাকাডেমি এবং হাসপাতাল উভয়ের অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন।
এই সমঝোতা স্মারক নর্থ সাউথ ইউনিভার্সিটি ও বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের যৌথ অঙ্গীকারের প্রতিফলন, যা দক্ষ স্বাস্থ্যসেবা পেশাজীবী গড়ে তোলা এবং শিক্ষা, গবেষণা ও সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যখাতের সামগ্রিক উন্নয়নে অবদান রাখবে। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- সমঝোতা স্মারক
