ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

নির্বাচন ইঞ্জিনিয়ারিং নিয়ে ড. খলিল

গোনেন আরেকবার গুনতে তো সমস্যা নাই

গোনেন আরেকবার গুনতে তো সমস্যা নাই
×

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. খলিলুর রহমান। ছবি-সমকাল

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | ২১:৪৬

অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থেকে বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ায় ড. খলিলুর রহমানের বিরুদ্ধে নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ এনেছে বিরোধীরা। এর উত্তরে বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের প্রতি তিনি আরেকবার ভোট গণনার আহ্বান জানিয়েছেন।

বিএনপির বিজয় নিয়ে বিরোধীরা যে প্রশ্ন তুলছে, তার উত্তরে ড. খলিল বলেন, 'অনেকে নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলছে। তার মানে গণনা ঠিক হয় নাই। তাই তো, এটা বলছে তো। গুনে নেন আরেকবার। গুনতে তো সমস্যা নাই।'

যে বিএনপি নেতারা আপনার পদত্যাগ চেয়েছিল, তাদের সঙ্গে কীভাবে কাজ করবেন– জানতে চাইলে তিনি বলেন, 'আচ্ছা, আমি তো জোর করে যাইনি। তো একেক জনের একেকজন সম্পর্কে একটা প্রাথমিক ধারণা থাকতে পারে, সেটা পরিবর্তনও হয়।'

পররাষ্ট্রমন্ত্রীর অগ্রাধিকার জানতে চাইলে প্রধানমন্ত্রীর কথার প্রতিধ্বনি করে ড. খলিলুর বলেন, আমাদের পররাষ্ট্র নীতির মূলমন্ত্র সবার আগে বাংলাদেশ। আমাদের নীতি হলো– সার্বভৌম, সাম্যতা, পরস্পরের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা, কারো অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা, জাতীয় সম্মান, মর্যাদা এবং পারস্পরিক সুবিধা।

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, বাংলাদেশের স্বার্থ বজায় রেখে সব দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই।

আঞ্চলিক নিরাপত্তা ও রোহিঙ্গা সংকট নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা বিষয়ে যে গুরুত্ব ছিল, সেটা কমবে না, বরং বাড়বে।

আরও পড়ুন

×