ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শাহজালাল বিমানবন্দর

দুই যাত্রীর লাগেজে বিপুল বৈদেশিক মুদ্রা

দুই যাত্রীর লাগেজে বিপুল বৈদেশিক মুদ্রা
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | ২২:৪৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় শুক্রবার অভিযান চালিয়ে দুই যাত্রীর লাগেজ থেকে পৌনে চার কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ ঘটনায় জড়িত যাত্রী রফিকুল ইসলাম ও আল আমিন মোল্লাকে আটক করা হয়েছে। গোয়েন্দা কর্মকর্তারা জানান, বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে থাইল্যান্ডের ব্যাংকক যাচ্ছিলেন ওই দুই যাত্রী। 

জব্দকৃত  মুদ্রার মধ্যে ২৪ হাজার সৌদি রিয়াল, ৩০ হাজার ইউরো এবং পাউন্ড এবং সাত হাজার ৮০০ থাই বাথ রয়েছে। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে। 

শুল্ক গোয়েন্দা ও তদন্ত সংস্থার উপপরিচালক জোবায়দা নাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে অভিযান চালানো হয়। এ সময় বিদেশগামী যাত্রী রফিকুল ইসলাম ও আল আমিন মোল্লার গতিবিধি সন্দেহজনক হওয়ায় চ্যালেঞ্জ করা হয় তাদের। এ সময় তল্লাশি করে তাদের  লাগেজ থেকে জব্দ করা হয় বিভিন্ন দেশের মুদ্রা। 
বিমানবন্দর থানার ওসি মোবারক হোসেন বলেন, বিদেশি মুদ্রা জব্দের ঘটনায় রাত সাড়ে ৮টা পর্যন্ত কোনো মামলা হয়নি।

আরও পড়ুন

×